
নবীনগরে ১০ কেজি গাঁজা সহ ২ জন গ্রেপ্তার!!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নৌকা ঘাটে আহমেদ হাসপাতালের ফেরিঘাট সংলগ্ন রাস্তা থেকে আজ রবিবার দুপুরে নবীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ যুবক কে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃত আসামিরা হচ্ছে কসবা থানার মধুপুর গ্রামের আব্দুল হেকিম মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৮) ও মোঃ হারেছ আলীর ছেলে মোঃ হোসেন(২৬) । তাদের বিরুদ্ধে নবীনগর থানায় একটি মাদক আইনে মামলা হয়।

সোহেল খান 









