
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে একটি দিগন্ত নামের যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত চারজন নি,হত এবং আটজন আ,হত হয়েছেন।
সাংবাদিক খানের তথ্য এবং বিস্তারিত বাংলাদেশ টিভি ওয়ান।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানায় কর্মরত সার্জেন্ট ওমর।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা স্থানীয় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে চলন্ত একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তিনি বলেন, বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশের সদস্যরা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনাকবলিত বাসে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাস ও পিক-আপের চালক ও এর সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

সোহেল খান 









