
নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের বিশাল মানববন্ধন।
এ কে আমির হোসেনের তথ্য এবং বিস্তারিত বাংলাদেশ টিভি ওয়ানের।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুই তরুণ ও সাহসী সাংবাদিক সোহেল খান এবং আশরাফুল হকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। এই ‘মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজ বুধবার (০৮ এপ্রিল) নবীনগর থানা গেট সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার
সকাল ১১:৩০ মিনিটে আয়োজিত এই মানববন্ধনে নবীনগরের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক ও সুধী সমাজ ঐক্যবদ্ধভাবে অংশ নেন।
দুই সংবাদকর্মী সোহেল খান ও আশরাফুল হকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে অনবন্দর হয়
বক্তারা অভিযোগ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে এই হয়রানিমূলক মামলা দায়ের করেছে।
উপস্থিত নেতৃবৃন্দ
নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং নবীনগর সাংবাদিক ফোরামের সভাপতি সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন
নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন।
নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিজবুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন।
নবীনগর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরাম।
সিনিয়র সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ (মানবকণ্ঠ), কাজল (এশিয়ান টিভি), শাফিউল আলম (যুগান্তর), মাজেদ (কালের কণ্ঠ), খন্দকার আলমগীর হোসেন (চ্যানেল এস) প্রমুখ। নবীনগর অনলাইন টিভির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান,
এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভি অনলাইনের কাউসার, রিপোর্ট ক্লাবের সহ-সভাপতি রহমত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল, প্রতিদিনের কাগজের হোসাইন, আলোকিত সকালের আবু সুফি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার নিবাসী কুতুব উদ্দিনের মেয়ে মোছাঃ ডলি বেগম বাদী হয়ে একটি কুচক্রী মহলের ইশারায় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সোহেল খান ও দেশ এডিশন উপজেলা প্রতিনিধি আশরাফুল হকের বিরুদ্ধে ৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাঁস চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করেন।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ সোহেল খান (জেলা প্রতিনিধি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন:
”নিউজ কাভার করতে গিয়ে আমি মিথ্যা মামলার আসামি হলাম। নবীনগরের সিনিয়র সাংবাদিকদের কাছে আমার প্রশ্ন—পেশাগত দায়িত্ব পালন কি অপরাধ? আমি এই বানোয়াট মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলার বাদী ডলি বেগম ও সাক্ষী তাজুল ইসলাম ও মদিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, অন্য ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল হক (দেশ এডিশন ও সাপ্তাহিক তিতাসের খবর) দীর্ঘ দিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
আল্টিমেটাম
মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি জোর দাবি জানান যেন অবিলম্বে এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা হয়। অন্যথায় সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ কে আমির হোসেন 










