
নবীনগরে এক নিরীহ গৃহবধূর বাড়িতে টিওব ওয়েল বসাতে গেলে পৌরসভা ২নং ওয়ার্ডের মৃত সিরাজ ইসলাম এর ছেলে তাজুল ইসলাম ও আবুল হাসেমের ছেলে মতিন মিয়াসহ কয়েকজন বাঁধা দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।
এ কে আমির হোসেন বাংলাদেশ টিভি ওয়ানের নিজস্ব প্রতিনিধ, তথ্য এবং বিস্তারিত।
প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানের জননী এক নিরীহ গৃহবধূ সম্মান বাঁচাতে সাংবাদিকদের দ্বারস্থ হলেন নার্গিস আক্তার। তার বাড়ি নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া সৌদি আরব প্রবাসী মঞ্জু মিয়ার স্ত্রী।গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে নার্গিস আক্তার বলেন, আমার বাড়িতে টিওব ওয়েল বসাতে গেলে এলাকার সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম ও আবুল হাসেমের ছেলে মতিন মিয়াসহ কয়েকজন বাঁধা দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমার উপর মানসিক নির্যাতন করে। পরে তাদেরকে আমি কিছু টাকা দিলেও তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আমাকে মারধর করে। আমি এঘটনায় ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গতকাল বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে তারা আমার বিরুদ্ধে দেহ ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীর ট্যাগ লাগিয়ে মানববন্ধন করে। পরে আমার ও আমার মায়ের উপর হামলা করে আহত করে। আমিও আমার পরিবার দুটি সন্তান নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি এবং আইনশৃঙ্খলা বাহিনী আমার জন্য কোন সহযোগিতা করছে না। আপনারা সাংবাদিক, একমাত্র আপনারাই পারেন আমাকে সুবিচার পাইয়ে দিতে।
বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় এই চক্রটি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হয়রানি করে আসছে। আমি তাদেরকে সুযোগ-সুবিধা না দেওয়াই তারা আমার বিরুদ্ধে লেগেছে।
অভিযুক্ত তাজুল ইসলামের মুঠোফোনে ০১৮২৪৪৪৯৯২২ বার বার যোগাযোগ করে পাওয়া যায়নি।
নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সভাপতিত্বে নবীনগরের অন্যান্য ক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

সোহেল খান 








