দোয়া ও আরোগ্য কামনায়: নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক, নবীনগর:
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জনাব আবু মোছা স্যারের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে তাঁর ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা। বর্তমানে তিনি রাজধানীর উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সম্প্রতি উচ্চমাত্রার জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় অসাবধানতাবশত খাবার শ্বাসনালীতে প্রবেশ করায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। তবে তাঁর একমাত্র ছেলে নিলয় জানিয়েছেন, স্যারের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। বর্তমানে তাঁকে আইসিইউ (ICU) থেকে সিসিইউ (CCU) ও এইচডিইউ-তে (HDU) স্থানান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবু মোছা স্যার এখন অস্ফুট স্বরে কথা বলতে পারছেন। তবে তাঁর শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো হাতে আসেনি।
এদিকে স্যারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। চলমান এসএসসি পরীক্ষার কারণে অনেকেই আগে খোঁজ নিতে না পারলেও, পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা স্যারের সুস্থতা কামনায় সম্মিলিতভাবে দোয়া ও প্রার্থনার আয়োজন করছে।
স্যারের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীরা।