নবীনগরে জ্বালানি. সিন্ডিকেটের দৌরাত্ম্য!
নবীনগর সদর থেকে কোনাঘাট পর্যন্ত এলাকায় অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ২২০–২৫০ টাকা ডিজেল ১৪০/১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে—যা সম্পূর্ণ অবৈধ ও সাধারণ মানুষের সাথে প্রতারণা।
অথচ সরকারি নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে
অকটেন: ১২৫ টাকা/লিটার
পেট্রোল: ১২০ টাকা/লিটার
ডিজেল : ১০২ টাকা / লিটার
এমন অবস্থায় দ্বিগুণ দামে তেল বিক্রি করা মানে সরাসরি জনগণকে লুট করা!
আমাদের প্রশ্ন:
প্রশাসন কি বিষয়টি জানে না?
নাকি দেখেও না দেখার ভান করছে?
এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।
প্রশাসনের প্রতি জোর দাবি:
অতি দ্রুত অভিযান চালিয়ে এই অবৈধ তেল বিক্রি বন্ধ করুন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।
সচেতন নাগরিক হিসেবে আসুন—এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই।